শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাণীশংকৈলে এক-মাথা,দু-মুখ,চার-চোখ,দুকানের গরুর বাছুর প্রসব

ফটোকার্ড

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি গাভী একমাথা, দু’মুখ,দু’কান, চার চোখ বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। ১০ নভেম্বর ২০২৫ রোজ সোমবার রাতে এ উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামের জালাল হোসেনের গাভীটির এক অদ্ভুত বাছুরের জন্ম দেয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বাছুরটিকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন জালালের বাড়িতে ভিড় জমাচ্ছে।
জালালের স্ত্রী রুপা বেগম জানান,গরুটি আমরা গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। এর মধ্যে গরুটি গর্ভবতী হয়। আজ সন্ধ্যার পর গাভীটি এরকম একটা বাচ্চা জন্ম দিয়েছে। এমন বাছুর আমরা জীবনে দেখিনি। এটা দেখে ভয়ও লাগতেছে, আবার অবাকও হচ্ছি। তবে গাভীটি ও বাচ্চাটি এখন ভালো আছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি। এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত এ বিষয়ে বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০