শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিএম কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন

ফটোকার্ড

পিয়ার আলী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পৌর শহরের নয়নপুর এলাকায় অবস্থিত বিএম কলেজে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে কলেজের ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, বিএম কলেজের অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০