রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :
সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় “এ প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।
আজ ১ নভেম্বর ২০২৫ইং রোজ শনিবার দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। সততা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আহমেদ হোসেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করে সমবায়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিসহ আত্মকর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন এর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।






