রেজাউল করিম খান :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা, পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাস স্ট্যান্ড চত্বর উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে উপজেলা পৌর যুবদলের নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে ধানগড়া বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা যুবদলেরর( ভারপ্রাপ্ত) সভাপতি আল আমিন খান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,সঞ্চালনায় ছিলেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস।
এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, সাবেক আহবায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, সাবেক সহ সভাপতি খায়রুল ইসলাম মাস্টার,জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, রায়গঞ্জ পৌর যুবদলের আহবায়ক বোরহান কবিরসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী






