শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় র‍্যাবের পোশাকে এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুট,গ্রেফতার-১১

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা লুট হওয়ার ঘটনায় ১১ জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ ডি‌সেম্বর) সকা‌লে তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান। 

এছাড়াও গতকাল রোববার রাত সা‌রে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানান, র‍্যাবের পোশাক পরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ ৫৫ হাজার টাকা লুটের ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ এ ঘটনায় জ‌রিত ১১ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, চাবি ও কাভারসহ একজোড়া হ্যান্ডকাফ, ডাকাতির কাজে ব্যবহৃত র‍্যাবের দুইটি কটি, কাভারসহ একটি খেলনা পিস্তল, চার্জারসহ একটি ওয়াকি-টকি, ১৭টি মোবাইল ও লুট হওয়া টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে জীবন পারভেজ রেজা (৪৭), একই গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৪৭), একই গ্রামের মৃত. তুফান মণ্ডলের ছেলে রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের রাজনগর থানার করতল গ্রামের মৃত. ময়না মিয়ার ছেলে আবজাল মিয়া উজ্জ্বল (৪০), ঝালকাঠি জেলার নলছিড়ি থানার জুরকাঠি গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে মো. জয় (৪০, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাতবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৪০), শেরপুরের শ্রীরবদি থানার ধাতুয়া গ্রামের মৃত. সৈয়দুল রহমানের ছেলে মো. সুমন (৪৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়মাছুয়া গ্রামের হোসেন আলীর পুত্র শাহাদাত হোসেন (৫৫), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপাড়ার মৃত. আনারুলের ছেলে মো. আপেল (৩৬), পাবনার চাটমোহর থানার নবীন পূর্বপাড়া গ্রামের মৃত. আবুল হোসেন সরদারের ছেলে শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভুটাল হাজিবাড়ি গ্রামের আব্দুল রহিমের ছেলে মোস্তফা কামাল জয় (৪৭)। 

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর বিকেলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এ কর্মরত মো. মামুনুর রশিদ এবং মো. জোনায়েদ রহমান মিরাজ মোট ২৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে মেসার্স মীর ট্রাভেলস্ নামক ডাচ্ বাংলার মাস্টার এজেন্ট ব্যাংক হতে মোহনপুর ডাচ্ বাংলা এজেন্ট আউটলেট এবং কয়ড়া ডাচ্ বাংলা আউটলেটের চাহিদাকৃত টাকা নিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উল্লাপাড়ার পাবনা-ঢাকা মহাসড়কের এলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাস থেকে র‍্যাবের কটি পড়ে ৫-৬ জন ব্যক্তি রাস্তায় নেমে মোটরসাইকেলটি সংকেত দিয়ে থামায়। এ সময় র‍্যাবের পোষাকধারি দুজনকে তাদের বহনকৃত টাকার ব্যাগসহ জোরপূর্বক মাইক্রোবাসের মধ্যে তুলে নেয় এবং তাদের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে দেয়, চোখ ও হাত বাঁধাসহ তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও চর থাপ্পড় মারে। এ সময় তাদের নিকটে থাকা নগদ ২৮ লাখ ৫৫ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাড়াশ থানাধীন রাজশাহী-বনপাড়া মহাসড়কের হামকুরিয়া ৯ ও ১০ নং ব্রিজের মাঝামাঝি স্থানে চোখ ও হাত বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে দ্রুত চলে যায়। এঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারের পরে ৭ জন ডাকাত ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দি‌য়ে‌ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০