শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান
সলঙ্গায় ফরিদ মেম্বার গং কর্তৃক ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাদপুরে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত -২

সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার কয়েমপুর ইউনিয়নের বনগ্রাম গ্রানের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও কৈজুরী ইউনিয়নের লোহিন্দা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। বাহাদুর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি (শিক্ষা) এর গোপনীয় সহকারী। বাড়ি থেকে সিরাজগঞ্জ কর্মস্থলে যাচ্ছিলো।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটো রিক্সাটি শাহজাদপুর থেকে উল্লাপাড়া যাচ্ছিলো এরই এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি টি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১