সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

শাহজাদপুরে দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগ উপজেলা এলজিইডি’র প্রকৌশলীর বিরুদ্ধে

মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জের শাহজাদপুরে এডিপি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ কর্মসুচির ব্যাগ বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে মজুদ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনির বিরুদ্ধে।

জানা যায়, শাহজাদপুর উপজেলায় বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণের লক্ষ্যে উল্লাপাড়ার ঠিকাদার মোঃ ফয়সাল কাদের রুমিকে দায়িত্ব দেয়া হয়। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল ৪,২০,০০০/-টাকা। প্রকল্পের ৩০টি সেলাই মেশিন নির্দিষ্ট সময়ের পর গত বছর বিতরণ করা হয়েছে। তবে স্কুল ব্যাগগুলো বিতরণ না করে এখন পর্যন্ত অভিযুক্ত প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি মজুদ করে রেখেছেন।

এবিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি প্রথমে সাংবাদিকদের এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরবর্তীতে অসত্য তথ্য দিয়ে জানান যে, মাধ্যমিক শিক্ষা অফিসার তালিকা দিতে দেরি করায় ব্যাগগুলো বিতরণ করা যায়নি।

প্রকল্পের এস ও সার্ভেয়ার আলমগীর হোসেন জানান, মৌখিক ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানানো হয়েছিল।

অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন জানান, আজকের পুর্বে কেউ তাকে এবিষয়ে কিছু জানাননি।

বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রকল্পের এস ও সার্ভেয়ার আলমগীর হোসেনের অফিস কক্ষ থেকে দুটি এবং ট্রাংকে তালাবদ্ধ অবস্থায় আরো ৮১টি ব্যাগ জব্দ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেনের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় তিনি সাংবাদিকদের জানান, গত অর্থ বছরেই ব্যাগগুলো বিতরণ করার কথা ছিল, কেন তা হয়নি বিষয়টি তিনি জানেননা। এবিষয়ে তিনি প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলা এলজিইডি’র প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনির বিরুদ্ধে ইচ্ছেমত দেরি করে অফিসে আসা, উপজেলার বিভিন্ন রাস্তা নির্মাণে সীমাহীন দূর্ণীতি এবং তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১