শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজাদপুরে ৫ বছরের ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ আপন চাচাদের বিরুদ্ধে

ফটোকার্ড

সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গালা ইউনিয়ন মারজান গ্রামের মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছর বয়সী এক শিশুকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০ টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় ফারুক শিকদারের পুত্র।

সরেজমিনে গেলে নিহত হৃদয়ের বাবা ফারুক সিকদার এবং স্বজনেরা জানান, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামের মৃত হাতেমের পুত্র হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য ফারুক হোসেনের গোয়াল ঘর ঘেসে মাটি ফেলার সময় নিষেধ করলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম এবং মোক্তার লাঠিসোঁটা এবং রামদা কুরাল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে গেলে সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে ফারুক সিকদার।

পরে হামেদ রামদা দিয়ে কোপ শুরু করলে এক পর্যায়ে ফারুকের কোলে থাকা সন্তান হৃদয় হোসেন এর কোপ লাগে । এসময় দৌড়ে ফারুক হোসেন পালাতে পারলেও ৫ বছর বয়সী মাহতাব হোসেন হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে। প্রতিবেশীরা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের এলাকার শতশত উৎসুক নারীপুরুষ ভীড় জমিয়েছে।

এদিকে মাহতাব হোসেন হৃদয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০