শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনকে সংবর্ধনা

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিলো শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় পৌর শহরের স্বর্ণপট্টিতে অবস্থিত শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন।

দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, ইউএনও হিসেবে মাশফিকা হোসেন মাত্র ৪ মাস দায়িত্বপালনের মাধ্যমে তিনি তার আন্তরিকতা, ন্যায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এখানে তার কর্মকাল স্বল্প সময়ের হলেও তার অবদানের ব্যাপকতা অনেক‌। অল্প সময়ে ইউএনও হিসেবে তিনি আপামর জনসাধারণের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাশফিকা হোসেনের সাথে কাজ করাটা আমার জীবনের সুবর্ণ ও স্মৃতিময় একটি সময়। প্রতিটি জায়গায় তিনি ধৈর্য্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। শাহজাদপুরে মানুষের মনে তিনি দীর্ঘদিন সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবেন বলে আশা করি।

প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন তার বক্তব্যের শুরুতেই সুন্দর একটি আয়োজনের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, আমাকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বল্প সময়ের জন্য এখানে দায়িত্ব দেয়া হয়েছিল। দায়িত্ব পালনের সময় শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা ও সমর্থন আমি পেয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বিদায় বেলায় আপনারা যে সন্মান আমাকে দিলেন ও আমাকে নিয়ে যে গঠনমূলক সমালোচনা করলেন তাতে আমি আপ্লুত। পরবর্তী কর্মক্ষেত্রে আমার কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মূল্যায়ন করার চেষ্টা করবো ।

পরে সংগঠনটির সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শাহজাদপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০