শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় আলোচিত নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত নারী ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল আলিম শাহজাদপুর উপজেলার রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ২৮ ডিসেম্বর সকালে প্রতিবেশীরা নারী ইউপি সদস্য পিয়ারা খাতুনের নিজ ঘরের বিছানার উপরে পরে থাকতে দেখে। ঘটনার পরই পিয়ারা খাতুনের স্বামীসহ তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। নিহত পেয়ারা খাতুন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরে নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হরিণচড়ায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আজ সকালে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০