শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপলক্ষে দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (ভোরের দর্পণ),কে এম আলামিন (বাংলাদেশ সমাচার),,জিএম স্বপ্না (রূপালী বাংলাদেশ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),কারিকুল ইসলাম সুমন (মানবজমিন),সোহেল রানা (নয়া দিগন্ত),আখতার হোসেন হিরন (মুক্ত খবর),আব্দুর রহিম (কলম সৈনিক) ও সুলতান মাহমুদ (রাজধানী টিভি)।  মিলাদ ও দোয়া মাহফিলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইকরা নুরুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক/প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল্লাহ সাহেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০