শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট নিয়ে মানবতার কল্যাণে গঠিত “সলঙ্গা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটি” সংগঠনের পক্ষ থেকে সলঙ্গা অঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সারাদিন অত্র এলাকার কয়েকটি গ্রামের হতদরিদ্র ৭৬টি পরিবারের মাঝে এসকল ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।
এমন মানবিক কাজের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেছেন সলঙ্গা ডাক্তার সোসাইটির প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: আব্দুল মান্নান, প্রফেসর ডা: আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক ডা: শামসুল আলম, ডা: এম এ জলিল, ডা: রবিউল করিম, ডা: হোসনে আরা, ডা: শাহনাজ, ডা: মামুনুল হক, ডা: মারুফ, ডা: মাফি, ডা: ওবায়দুর রহমান, ডা: মলি, ডা: জান্নাত, ডা: রনি।

এছাড়া আরও সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী পুরান বেড়া গ্রামের কৃতি সন্তান শফিউল আলম। ঈদের আগে এমন খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে পুরানবেড়া, চরবেড়া, আঙ্গারু নাইমুড়ী, তেলকুপি, সিঙ্গা, বনবাড়িয়া,সাতটিকরী ও রানীনগর গ্রামের অসহায় এবং হতদরিদ্র কয়েকজন এ প্রতিনিধিকে জানান, আমরা গরীব মানুষ ঈদে তেমন একটা ভাল খাবার খেতে পারি না, জিনিস পত্রের যে দাম তার উপর আমাদের কোন আয় রোজগার নাই। এইবার ঈদ আসার আগেই এমন বাজার সদাই পেয়ে খুব খুশি হলাম। যারা আমাগো বাজার করে দিলো আল্লাহ তাদের ভালো রাখুক।

হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেছে আলামিন, মানসুর, সোহাগ,সামিউলসহ আরও অনেকে।
একজন হতদরিদ্র পরিবারের জন্য রয়েছে মুরগী, পোলার চাউল,চিনি,পেয়াজ,আলু,সয়াবিন তেল,সাবান এবং সেমাই ও দুধ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০