নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হারুন অর রশিদ খান হাসান।
শোকবার্তায় তিনি বলেন-“বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি “
সর্বজন শ্রদ্ধাশীল মানব হিতৈষী মানুষ রায়গঞ্জ তাড়াশের চারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব শূন্যতার সময় আহবায়কের দায়িত্ব গ্রহণ করে পরে গোপনীয় ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।
তিনি যখন জেলা বিএনপির কান্ডারী আমি তখন জেলা যুবদলের দায়িত্বশীল এবং পাঁচবার কারাবরণকরি। তিনি আমাকে আদর করে বিপ্লবী বলে সম্বোধন করতেন।
বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চারবারের সাংসদ জাতীয় সংসদের স্থানীয় সরকার সংসদীয় কমিটির সাবেক সভাপতি মরহুম আবদুল মান্নান তালুকদার সাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেন করে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তিনি তাঁর বান্দার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। “আমিন”






