শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কৃতি সন্তান মাহবুব পলাশ অর্জন করলেন ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :  বাংলাদেশের উন্নয়ন, সৃজনশীলতা ও উদ্ভাবনের ধারায় নতুন অনুপ্রেরণা হিসেবে সম্মানিত হলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, দুইবার জাতীয় কৃষিক্ষেত্রে বৃক্ষপ্রেমী ও পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মাহবুব পলাশ। তিনি লাভ করেছেন মর্যাদাপূর্ণ ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। গত রবিবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নতুনধোরা প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস – বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ (সিজন ৪) অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। ব্লু গ্রাউন্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও ওয়ার্ল্ড লিংক রিক্রুট অ্যান্ড রাইড অফ কোম্পানির সহযোগিতায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা এবং সৃজনশীল খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়। সন্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে উদ্যাক্তা মাহবুব পলাশের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।


প্রকৃতি ও পরিবেশ নিয়ে তাঁর নিরলস কাজ এবং ব্যতিক্রমী উদ্যোগ এই পুরস্কার এনে দিয়েছে। উল্লেখ্য, মাহবুব পলাশ এর আগেও জাতীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তাঁর কাজের গুরুত্ব ও সফলতাকে প্রমাণ করে। পুরস্কার গ্রহণের পর আবেগময় অনুভূতি প্রকাশ করে মাহবুব পলাশ বলেন, এই সম্মান আমার একার নয়, এটি প্রকৃতিকে ভালোবাসা প্রতিটি মানুষের প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, উন্নয়ন ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হলে আমাদের পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। এই অ্যাওয়ার্ড আমাকে আরও বৃহৎ পরিসরে কাজ করার জন্য নতুন করে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং সুনামধন্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন। মাহবুব পলাশের এই অর্জন সিরাজগঞ্জসহ সমগ্র বাংলাদেশে নতুন উদ্যোক্তা ও পরিবেশপ্রেমীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তাঁর এই সম্মাননা দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার গুরুত্বকে আরও একবার সবার সামনে তুলে ধরলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০