শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

“জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ০৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা মৎস্য সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমীন, বেলকুচি বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, জেলা মৎস্যজীবি সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী, মৎস্য দপ্তরের ব্যক্তিবর্গসহ উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ-পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারী অনধিক ২ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড অথবা ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। তাই এসময়ে সকলকে জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০