শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে মসলা ও নিত্যপণ্যের বাজারে টাস্কফোর্সের অভিযান

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জে মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ যাচাই করতে শনিবার (২৩ মে ২০২৬) শহরের বড় বাজার ও কালীবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মোঃ নাজমুল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বড় বাজার এলাকায় মসলার অতিরিক্ত দাম আদায় এবং যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স প্রয়োজন ভান্ডারকে ১০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ৪ হাজার টাকা এবং মেসার্স রহমান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কালীবাড়ি বাজারে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। সেখানে মসলা ও নিত্যপণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মেসার্স সততা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারে মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। কোনো ধরনের সংকট নেই বলেও নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একইসঙ্গে ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
টাস্কফোর্সের অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০