শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে-সনাতন ধর্মালম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী ( হিন্দু ধর্মাবলম্বী)এর দরিদ্র ও অসহায়দের  মাঝে নতুন বস্ত্র শাড়ি কাপড় ও লুঙ্গি  বিতরণ করা হয় ।

সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ বুলবুল ওয়েল মিলস গলির “ঐক্য সংহতি পূজা উদযাপন কমিটি” সিরাজগঞ্জের আয়োজনে,সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে প্রায় শতাধিক শাড়ি কাপড়  ও লুঙ্গি বিতরণ করা হয়। এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট,   কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জনতার মেয়র  মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

উদ্বোধক ছিলেন,  সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক আহবায়ক ও হিন্দু কল্যাণ ট্রাস্ট (সিরাজগঞ্জ -পাবনা ও বগুড়া) ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদরক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা নবনিযুক্ত আহবায়ক কমিটি আহবায়ক এস.এম. জুয়েল রানা  প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন,  সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি  কলেজে ছাত্র সংসদ সাবেক জিএস ও জেলা জাসাস এর  আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রানা। এ অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব ও সহযোগিতা পালন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক  ছাত্রদল নেতা, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ (টোকেন) 

উক্ত শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে  প্রধান অতিথি’র বক্তব্যে- সাইদুর রহমান বাচ্চু  বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ  প্রতিটি মন্দির / পূজা মন্ডব পরিদর্শন করছি এবং পরিদর্শন করবো এবং  সহযোগিতা করবো। কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।’‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের প্রথম পরিচয়। ধর্ম যার যার, আনন্দ  উৎসব সবার। বিএনপির নেতৃবৃন্দরা  যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি সহযোগিতা করি, ঠিক তেমনি অন্য ধর্মের উৎসব পালনে সহযোগিতা করে বিএনপি । বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো জনগণ। পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। এ সময়ে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০