শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ে করেও শহীদ সেনা সদস্যের পেনশন গ্রহনের অভিযোগ তনিমা আক্তার জুঁই নামে এক নারীর বিরুদ্ধে

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ের তথ্য গোপন রেখে দীর্ঘদিন ধরে শহীদ সেনা সদস্যের পরিবারের জন্য নির্ধারিত পেনশন ও সরকারি আর্থিক সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে তনিমা আক্তার জুঁই খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এএমসি রেকর্ডস থেকে জারি করা এক পত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য নম্বর ১৮১১৭৫৫, ল্যান্স কর্পোরাল (এএমসি) আব্দুর আল মামুন (মৃত) এর স্ত্রী তনিমা আক্তার জুঁই খাতুন স্বামীর মৃত্যুর পর থেকে পরিবারিক পেনশন ও বিভিন্ন ভাতা গ্রহণ করে আসছিলেন।

তবে অভিযোগ রয়েছে, তিনি ২০২৩ সালের ৩ অক্টোবর দ্বিতীয় বিয়ে করলেও সেই তথ্য গোপন রেখে সরকারি পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ অব্যাহত রাখেন। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীর এএমসি রেকর্ডস কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নেয়।

পরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের মাধ্যমে তদন্ত ও যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে। তদন্তে নিশ্চিত হওয়া যায়, দ্বিতীয় বিয়ের বিষয়টি গোপন রেখেই তিনি পেনশন সুবিধা গ্রহণ করছিলেন।
এদিকে নিহত সেনা সদস্য আব্দুর আল মামুনের মা অভিযোগ করে বলেন, দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও তার পেনশন ও আর্থিক সুবিধা এখনো বন্ধ করা হয়নি। তিনি দাবি করেন, কোনো এক কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণেই ওই সুবিধা এখনো অব্যাহত রয়েছে।

তনিমা আক্তার জুঁই খাতুনের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও। এ ঘটনায় সেনা সদস্যের পিতা মো. আব্দুস ছাত্তার সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জিডি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সুবর্ণগাতি গ্রামের মো. শওকত আলীর মেয়ে তনিমা আক্তার জুঁইয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আল মামুন শাহীন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর জাতিসংঘ মিশনে কর্মরত অবস্থায় আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মারা যান ওই সেনা সদস্য।

অভিযোগ রয়েছে, স্বামীর মৃত্যুর পর পরিবারের সঞ্চিত প্রায় ১৭ লাখ টাকা নিয়ে তনিমা আক্তার জুঁই অন্যত্র চলে যান। এতে করে বিপাকে পড়েন মৃত সেনা সদস্যের বাবা-মা ও দুই সন্তান। বর্তমানে তিনি সেনা সদস্যের সুবিধা ভোগ করলেও অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মো. আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলের প্রথম স্ত্রীর পক্ষের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে, যার নাম বিলওয়ার মামুন শিক্ত (১৫)। প্রথম স্ত্রী পরকীয়া করে পালিয়ে যাওয়ার পর আমার ছেলে তাকে ডিভোর্স দিয়ে জুঁইকে দ্বিতীয় বিয়ে করে। তখন থেকেই আমার প্রতিবন্ধী নাতি আমার কাছেই থাকে। কিন্তু আমার ছেলের মৃত্যুর পর জুঁই প্রায় ১৭ লাখ টাকা নিয়ে আমার প্রতিবন্ধী নাতিকে বঞ্চিত করে অন্যত্র বিয়ে করে সংসার করছে। এছাড়াও ছেলের বিভিন্ন অনুদানের টাকা সে একাই আত্মসাৎ করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নিহত সেনা সদস্যের মা আরো বলেন, এত বছর ধরে আমার ছোট নাতিদের সঙ্গে আমাদের দেখা করতে দেওয়া হয় না। জুঁই অন্যত্র বিয়ে করে সংসার করছে-এমন ভিডিও কলের রেকর্ড ও কাবিননামার কপিও আমাদের কাছে রয়েছে। এত প্রমাণ থাকার পরও সে এখনো পেনশন পাচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত তনিমা আক্তার জুঁইয়ের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সর্বশেষ একবার ফোন ধরলেও সাংবাদিক পরিচয় দেওয়ার পর কলটি কেটে দেন এবং পরবর্তীতে বারবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০