শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নারী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নারী ফার্মেসি সহযোগী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে নারী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে নারী ফার্মেসি সহযোগী প্রশিক্ষণ (Training on Female Pharmacy Associates) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় এস.এস.রোডস্থ ফরিদা কমপ্লেক্স ডাব্লিউ এফ পাসটফুড অ্যান্ড চাইনিজ হোটেলে নারী ফার্মেসি সহযোগী প্রশিক্ষণ ২২ জন অংশগ্রহণকারীরা প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ,ঔষধ ব্যবহারের মৌলিক জ্ঞান,গ্রাহকসেবা,স্বাস্থ্য নিরাপত্তা ও ফার্মেসি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সির্ভিল সার্জন ডা: মো:নুরুল আমিন।

প্রধান অতিথি বলেন,এই উদ্যোগটি স্থানীয় নারীদের জন্য নতুন কর্মসংস্থান,আত্মনির্ভরতা ও স্বাস্থ্য সচেতনতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের মা ও বোনেরা প্রশিক্ষন নিয়ে তাদের নিজেদের আত্মকর্মসংস্থান তৈরি করে দেওয়া টাই আমাদের সবার মূল লক্ষ। আপনারাই পারেন সমাজে ভালো কাজ গুলো করতে। বিশেষ করে এই সেবাটি আমরা সবাই মিলে গুরুত্ব দিব। পুরাতন ও নতুন ঔষধ ব্যাবসায়ীরা আছেন তারা সবাই মিলে সেবা,নিয়ম কানুন,পরামর্শ,সুন্দর ব্যবহার করে ক্রেতাদের মাঝে ঔষধ বিক্রি করবেন।

আজকে যারা ৫ দিন ব্যাপী নারী ফার্মেসি সহযোগী প্রশিক্ষণ নিলেন আপনারাই হবেন জনগণের সেবক ও উন্নয়ন অগ্রযাত্রার দেশের সম্পদ। আমাদের বাংলাদেশের নারীরা দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুলোতে নিজেদের অবস্থান করছে। নারী অধিকার এই সমাজের অনেক গুরুত্ব বাড়ে।নারী ফার্মেসি সহযোগী নিয়োগের মাধ্যমে ফার্মেসিতে যৌন ও প্রযোজন স্বাস্থ্য বিষয় বাড়াতে সাহায্য করা।সিরাজগঞ্জ জেলায় আপনাদের কারনে নতুন দিগন্ত উন্মোচিত হোক এটাই আমি কামনা করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: রিয়াজুল ইসলাম,সিরাজগঞ্জ ড্রাগ সুপাররেন্ট মো: মামুনুর রশীদ,UNFPA প্রোগ্রাম এনালাইসিস অফিসার আজমল হোসেন,সিরাজগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব প্রমূখ।

উল্লেখ্য: নারী ফ্যার্মেসি সহযোগী প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করছে জ্যাপাইগো বাংলাদেশ যা নারীদেরকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে UNFPA এবং City Bank,যারা নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে অভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান টি পরিচালনা করেন, jipiego project specialist মো:আফজাল হোসেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০