শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

ফটোকার্ড

নজরুল ইসলাম:
প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার।

বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চৌরাস্তা জহুরা মল্লিকা ভবনের নিচতলায় পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, আত্রাই উপজেলার মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম হীরা, রতনকান্দি ইউনিয়নের হিসাব সহকারী সাব্বির হোসেন সৌরভ, দৈনিক প্রতিদিনের কাগজ ও বিজনেস মিরোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের দর্পন ও দ্যা ফাইন্যান্সিয়াল পোস্টের জেলা প্রতিনিধি সাম্মির আহমেদ আজমির, দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি জুলকার নাঈম, উপজেলা প্রাণিসম্পদের ভি.এফ.এ সুজয় মন্ডল, অফিস সহকারী আব্দুল মোমিন সেখ, লিপনসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

পুণ্য পেট এন্ড ভেট কেয়ার এর পরিচালক ও সদর উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ বলেন, শখ থেকেই অনেকে পোষেন প্রাণি। সেই প্রাণিটিই এক সময় হয়ে ওঠে নিত্যসময়ের সঙ্গী। তাই তার পরিপূর্ণ যত্ন ও রোগ এর বিষয়টিও খেয়াল রাখা উচিত পরিবারের সদস্যের মতোই। বিশেষ করে পোষা প্রাণির স্বাস্থ্য সেবা, কুকুর, বিড়ালের বিভিন্ন রোগের টিকা সরকারি হাসপাতালগুলোতে না পেয়ে ঢাকা বা অন্য বিভাগগুলোতে যেতে হয়। মানুষের কষ্ট লাগব মেটাতে সিরাজগঞ্জ জেলায় এই প্রথম পেট এন্ড ভেট কেয়ার সেন্টার খোলা হলো যা পোষা প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিতে হয়রাণী থেকে মুক্তি পাবে বলে আশা করছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০