শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬ ব্যাচের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : শীত কে হারিয়ে ,জয় হউক মানবতা” এই স্লোগান কে সামনে রেখে দেশজুড়ে তীব্র শীতে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের  প্রাক্তন ছাত্রদের আয়োজনে অসহায়, দু:স্থ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত (৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২ টার দিকে ধানবান্ধি জি.এম হিলালী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ৮৬ ব্যাচের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬ ব্যাচের  সাধারণ সম্পাদক মোঃ শাকিল পাপ্পু (সাবেক ভিপি)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬ ব্যাচের  সহ-সভাপতি আমান উদ্দিন আহমেদ মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  গরীব অসহায়, দু:স্থ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র  হাতে তুলেদেন বনোয়ারি লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮৬ ব্যাচের উপদেষ্টা ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান (এনডিসি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান (এনডিসি) বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে জেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে-বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর, বৃদ্ধ ও শিশুদের কষ্ট আরও প্রকট হয়ে উঠেছে। রাতের অন্ধকার নামলেই শীতের কামড় অসহায় মানুষের শরীরে যেন আরও গভীর হয়। কেউ পুরনো ছেঁড়া চাঁদর জড়িয়ে রাখে, কেউবা আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে। তীব্র শীতে কর্মহীন বহু পরিবার দিন কাটাচ্ছে চরম দুর্বিপাকের মধ্যে। তাই সমাজে বিত্তবানদের কে আহ্বান জানাচ্ছি আপনারা সকল মিলে  শীতার্ত  মানুষের পাশে দাঁড়াতে। এ অবস্থায়  ৮৬ ব্যাচের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। অসহায়ের এ গরম কবল পেয়ে  শীতার্ত মানুষের মাঝে স্বস্তির হাসি ফুটে ওঠে। কম্বল গ্রহণ করতে আসা এক বৃদ্ধা বলেন, আমগো ঘরে একটা পাতলা চাঁদর আছে, শীত আসলে রাত কাটাইতে পারি না। এই কম্বলটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন,আল্লাহ যেন এই ছাত্রদের ভালো করে।

এসময়ে উপস্থিত ছিলেন বিএল স্কুল ৮৬ ব্যাচের সহ-সভাপতি শামীম আহম্মেদ সহ- সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ তাং আক্কাস সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম জুয়েল অর্থ সম্পাদক লুৎফুল আহম্মেদ টিটোন কার্যকারী সদস্য আব্দুল সালাম মামুন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০