শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বাসদের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৮ তম বার্ষিকী উপলক্ষে ৭ নভেম্বর বিকাল ৪টায় কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে জামতৈল শহীদ মিনারে এক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কামারখন্দ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড আব্দুলাহ আল মামুন। এই সময় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের নেতা আব্দুল আজিজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পলাশ কুমার ঘোষ,সাধারণ সম্পাদক সন্জয় কুমার গৌর, কামারখন্দ উপজেলা বাসদের সদস্য সচিব কামরুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ বারবার সংকট থেকে মুক্তি পেতে রক্ত দেয়, জীবন দেয়, অভূত্থান করে লুটেরাদের উচ্ছেদ করে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে বারবার ব্যর্থ হয়, পুনরায় আবার লুটপাটকারীরা ক্ষমতা দখল করে যার কারনে সাধারণ শ্রমজীবী মানুষের মুক্তি আসেনা বরং সংকট আরো ঘনিভূত হয়। নেতৃবৃন্দ এই লুটেরা পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম এর সংগ্রাম জোরদার করার আহবান জানান এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য,সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল জামতৈল বাজার প্রদক্ষিণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০