শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী ছোট্ট : সবার জন্য মানসম্মত পরিসংখ্যান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২০ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায় ও জেলা পরিসংখ্যান অফিস সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বনার্ঢ়্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।  এর আগে বনার্ঢ়্য শোভাযাত্রাটির বেলুন উড়িয়ে এর  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গনপতিরায়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ পাঠ করেন জেলা পরিসংখ্যান সিরাজগঞ্জের উপ-পরিচালক মোছাঃ মাহমুদা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গনপতিরায়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায় বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে। সঠিক ও মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি।”১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়। এরপর অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে দেশের পরিসংখ্যান ব্যবস্থা। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই দিবসটি পালিত হচ্ছে।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড আফস) মোঃ  হাফিজুর রহমান,  জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিরাজগঞ্জ জেলা আহবায়ক  বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। উল্লেখ্য পরিসংখ্যান দিবসের পালনের উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের মধ্যে  সচেতনতা বৃদ্ধি করা

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০