শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতন সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ জেলার সনাতন সম্প্রদায়ের আয়োজনে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা বিশেষ প্রার্থনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাত ৭টায় শহরের মুজিব সড়ক রোডস্থ শ্রীশ্রী মহাপ্রভু আখড়া মন্দির প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা প্রার্থনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ,পাবনা,বগুড়া জেলার হিন্দু কল্যান ট্রাস্টি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কল্যাণ সাহা,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক, মহাপ্রভু আখড়া সভাপতি চন্দন পাল, কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সদর থানা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জনি সাহা, সহ থানা ও পৌর এলাকার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া তিনি শুধু একটি দলের নয় সারা দেশের মানুষের জন্য একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রোগমুক্তি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা বিশ্বাস করি সর্বধর্মের প্রার্থনা ও মানুষের শুভকামনার শক্তিতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। নেতৃবৃন্দরা আরও বলেন,দোয়া ও প্রার্থনার মাধ্যমে মানুষের মাঝে ভালোবাসা,সহনশীলতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

উল্লেখ্য: কীর্তন ও প্রার্থনা সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দ,বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা প্রার্থনায় বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য,সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে তাঁর ইতিবাচক ভূমিকার অব্যাহত থাকা কামনা করেন।

প্রার্থনা শেষে আয়োজকরা জানান বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা থেকে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।ভবিষ্যতেও দেশের কল্যাণে এমন ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সিরাজগঞ্জ জেলার সনাতন সম্প্রদায় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০