শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ২৩ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) ঃ ” সময়ের সাথে আগামীর পথে ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সরকারি নিবন্ধিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ২২ বছর পেরিয়ে ২৩ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও  কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫)  সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা সংলগ্ন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এনটিভি জেলা প্রতিনিধির আয়োজনে কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ শরিফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ  হারুন অর রশিদ খান হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহ মান বাচ্চু।  অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক।  এনটিভি  সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয়। সৈরাচার সরকার শেখ হাসিনা।  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা।
তাই আমাদের ভুলেগেলে চলবেনা।  অনেক রাজনৈতিক দল বলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন বিজয়কে বলে এ দেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে।  আসলে তা নয় এটি আমি বলবো তৃতীয় স্বাধীনতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,  রকিবুল হাসান রতন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান,এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভা ডাঃ মোঃ আব্দুল লতিফ,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র  স্টাফ রিপোর্টার হীরুকগুণ, যমুনা টিভি জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার,  দৈনিক  সিরাজগঞ্জ কন্ঠের সম্পাদক শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মোঃ আইয়ুব আলী,গাজী টিভি জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী এডভোকেট শহিদুল ইসলাম,, সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিগগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০