শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে গাছের চারা বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট): সবুজে সাজাই দেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ব্র্যাকের উদ্যোগে নার্সারিতে উৎপাদিত উন্নতমানের চারা গাছ দেশব্যাপী বিনামূল্যে বিতরণ কার্যক্রম এর আওতায়
সিরাজগঞ্জে:  ব্র্যাক  মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে  সিরাজগঞ্জ সদর উপজেলা খোকসাবাড়ী গুচ্ছগ্রামে বসবাসকারীদের মাঝে  ১ এক হাজার,  পাঁচশত গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১৪ জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিপুর রোডে পাশে খোকসাবাড়ী গুচ্ছগ্রামে আশ্রায়ন প্রকল্প  সিরাজগঞ্জ সদর উপজেলা আয়োজনে ও ব্র্যাক সিরাজগঞ্জের সহযোগিতায়, গাছের চারা বিতরণ অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য ও সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন,। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসবাসকারীদের হাতে তুলেদেন খোকসাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য আমাদের সকলের দায়িত্ব গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।’
তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।” এ কথাকে সামনে রেখে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।  তিনি আরো বলেন, গাছ লাগানোকে শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর জোর দিতে হবে। এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ নয়, সমাজকেও আলোকিত করে বলেন তিনি।
এসময়ে ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, তিনি বলেন,
গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ ও মানুষের কল্যাণে অপরিহার্য। গাছ আমাদের শ্বাস নেয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে। ফুল, ফল ও কাঠ সরবরাহ করে। বাতাসকে পরিশোধন করে, মাটির ক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে। বন্য প্রাণির আবাসস্থল তৈরি করে। মোটকথা গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়া আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। গাছ লাগানো ও বিতরণের পাশাপাশি সবাইকে গাছ রক্ষণাবেক্ষণ,পরিচর্যা করতে হবে।পরিবেশগত ভারসাম্য রক্ষায় অবদান রাখতে এই কার্যক্রমের আওতায় ব্র্যাক কর্তৃক সারা বাংলাদেশে ২৮ টি জেলায় এক লক্ষ আট হাজার চার শত পঞ্চাশটি বিভিন্ন ফলজও বনজ, বৃক্ষ চারা বিনামূল্যে বিতরণ করেছে ব্র্যাক। সিরাজগঞ্জে ১৫০০ শত  বিভিন্ন জাতের গাছের চারার মধ্যেছিল,  আম ২০০/ থাই পেয়ারা ৫০০/ বারী লেবু ২০০/ দেশী নিম ৩০০/  বিদেশী ওডিসি ৩ জাতের সাজনা ৩০০ টি বিতরণ করা হলো।

এসময়ে উপস্থিত ছিলেন ব্র্যাক (কৃষি ও সামাজিক বনায়ন)ডেপুটি ম্যানেজার  মোঃ রহুল আমীন সরকার,  বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট সিরাজগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাঃ গোলাম মোস্তফা, শালুয়াভিটা ব্র্যাক।দাবি শাখা  ব্যবস্থাপক মোঃ জমসের আলী পরামানিক,সিরাজগঞ্জ ব্র্যাক ( ইউপিজি) সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান প্রমুখ,

খোকসাবাড়ী গুচ্ছগ্রামে  আশ্রায়ন প্রকল্পের পাহেলা বেগম তিনি বলেন, ব্র্যাকের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি  এরকম কর্মসূচিতে জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে সত্যি প্রশংসনীয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০