শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মেডিকেল কলেজে নামফলক ভাঙচুর ও পরিচালকের অপসারনের দাবীতে বিক্ষোভ

ফটোকার্ড

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শিয়ালকোলে অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। সোমবার (৭ জুলাই) সকালে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষ হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নাম ফলক তোলার দাবী জানায়।

এসময় বিক্ষুব্ধ জনতা কলেজ ও হাসপাতালের দুটি উদ্বোধনী নামফলক ও শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর সাইনবোর্ডে নামিয়ে ফেলে। এছাড়া হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান বলেন, কারা বা কী কারণে বিক্ষোভ করেছে তা এখনো স্পষ্ট নয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান পারভেজ বলেন, সাবেক সরকারের এক মন্ত্রী কর্তৃক উদ্বোধন ফলক এবং মনসুর আলীর নামে নামকরণ ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মোখলেসুর রহমান।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কলেজ ভবন উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটির নামকরণ করেন তাঁর বাবা মুজিব সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামে। পরবর্তীতে ২০২২ সালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক হাসপাতালটির সেবামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০