শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদর কোম্পানীর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১:৩০ ঘটিকায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার দীপঙ্কর ঘোষ।

 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র‌্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৬ এপ্রিল রাত ১১.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মৃত- কানা মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(২৮) ও মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ মমিন মিয়া(৩০) উভয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর ঝাউলাছড়া গ্রামের বাসিন্দ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০