শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে শাড়ী- লুঙ্গী উপহার দিলেন- বিএন‌পি নেতা মির্জা মোস্তফা জামান

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র : সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। 

বৃহস্পতিবার (১৮ মার্চ ২০২৬) সকালে শহরের নিজ বাসভবনে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে দেওয়া সুবিধাগুলো মানুষের অধিকার। এসব সুবিধা নিতে গিয়ে কেউ যেন কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হন। সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড গ্রহণে কোনো অসৎ নেতাকর্মীকে ঘুষ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, অনেক সময় কিছু অসাধু ব্যক্তি সরকারি সুবিধা পাওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করে থাকে, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিষয়ে তিনি বলেন, এসব কার্ড পেতে কোনো দালালের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। আগ্রহীরা নিজ নিজ এলাকার কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে নিবন্ধন করলেই সহজেই কার্ড পাওয়া সম্ভব। এতে অতিরিক্ত কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।

ঈদ উপহার বিতরণ প্রসঙ্গে মির্জা মোস্তফা জামান বলেন, আমি কোন মেয়র বা চেয়ারম্যান না,আমি আমার ভাই ব্রাদার ও পরিবারের সহযোগিতায় আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করি। আমার সামর্থ্য সীমিত হওয়ায় জেলার সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যতটুকু পারি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো।

তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে ও দলীয় উদ্যোগে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে পোশাক সামগ্রী যেমন রুমাল, থ্রি-পিস এবং নগদ অর্থ বিতরণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এজন্য তিনি ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অনেক উপকারভোগী এই উদ্যোগের প্রশংসা করেন এবং ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ধরনের সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনে।

এসময় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০