শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শতাব্দীর প্রাচীনতম কালীবাড়ী ও গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর

ফটোকার্ড

মো: ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ও শতাব্দীর প্রাচীনতম ধর্মীয় উপাসনালয় কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে আগামী ১৮ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে মহানামযজ্ঞ।
৩ দিনব্যাপী এ মহাযজ্ঞকে ঘিরে ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়েছে।

ধর্মীয় এই আয়োজন উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। প্রতিদিন অনুষ্ঠিত হবে মহানামসংকীর্তন,ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি ও পূজা অর্চনা।দেশি-বিদেশি নামকীর্তনীয়ার দল অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত কুমার মন্ডল বলেন,শত বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরে ধারাবাহিকভাবে মহানামযজ্ঞ হয়ে আসছে। ভক্তদের শান্তি,কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় প্রতিবছর এই নামযজ্ঞ আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা,ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজক কমিটি সকল ধর্মপ্রাণ মানুষকে এই মহতী অনুষ্ঠান সফল করতে আন্তরিকভাবে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০