শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের নেতা আলী আশরাফ গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের নেতা গ্রেফতার আলী আশরাফ(৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত মোঃ আলী আশরাফ সায়দাবাদ পূর্ণবাসন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকল ১১.২৫ ঘটিকার সময় লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।
গত ১৭ মার্চ বিকাল ৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সায়দাবাদ পূর্নবাসন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলী আশরাফ এর বাড়িতে পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ আলী আশরাফকে গ্রেফতার করা হয় এবং বাকী অজ্ঞাত ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। এসময় তার বাড়িতে তল্লাশিকালে তার বাড়ির শয়ন কক্ষ হতে ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, সিলিং ফ্যান ৭টি, মোটোরলা নষ্ট ওয়াকিটকি ১টি, ২টি ছোড়া, ২টি হাসুয়া, ২টি র‌্যাদ, ২টি স্কু ডাইভার, ১টি টেষ্টার, ২টি কাটিং প্লায়াস, ১টি খুর, ১টি মোটরসাইকেল চুরির মাস্টার কি, হর্সের মোটর ১টি, ২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, লোহাকাটা গ্রান্ডিং মেশিন ১টি, ৮ পিচ এসডিএম আই ক্যাবল বক্সসহ,৮ পোর্ট সুইচ ১ টি, ক্যাবল ৫০ গজ, ওয়েব ক্যামেরা ১টি, ৪টি স্মার্ট ফোন, ১টি মোটরসাইকেলসহ জব্দ করা হয়।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত ৭/৮ জনসহ তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০