শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাংবাদিক সহোদর সাজ্জাদ আলম তপু ও দিপু সরোয়ারের মায়ের কুলখানি অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসান :
সিরাজগঞ্জের দুই গুণী সাংবাদিক সহোদর যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম তপু ও একুশে টেলিভিশনের চীফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দিপু সরোয়ারের মায়ের কোরআনখানী, দোয়া ও কুলখানি সোমবার ( ২১ জুলাই) বাদ যহর সিরাজগঞ্জ শহরের বড়গোলা রোডস্থ তাদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিলে যমুনা টেলিভিশন ও একুশে টেলিভিশনের সিনিয়র সাংবাদিকবৃন্দ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান,প্রেসক্লাবের সাবেক আহবায়ক প্রবীণ সাংবাদিক আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুল হামিদ খান হীরা, প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন,সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও রাজু দেওয়ান, সাংবাদিক রিফাত রহমান রোমান আহমেদ, সেরাজুল ইসলাম শিশির,খালিদ হ্নদয়,আজমীর সহ অনেকে।
এ ছাড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার (পিপি), বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, ড্যাব নেতা ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন,জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কর ভুঁইয়া সহ শহরের সুশীল সমাজ সহ অনেক ধর্মপ্রাণমুসলমানেরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
সাংবাদিক সাজ্জাদ আলম তপু ও দিপু সরোয়ারের মা দিল আফরোজ খান উষা গত ১৯ জুলাই তারিখে মৃতবরণ করেন, সেই দিন বাদ এশা রহমতগঞ্জ পৌর কবরস্থান মসজিদে জানাজা নামাজ শেষে ঐ কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০