শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বরের দক্ষিণ পাশে উত্তরবঙ্গগামী লেনে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরগামী ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- সিরাজগঞ্জ-ব-১১-০০৭২) তল্লাশি করে যাত্রী মোঃ আঃ রশিদ ওরফে পল্টু (৫৫)–কে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ সদর থানার চর বনবাড়ীয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

তল্লাশিতে তার হেফাজত থেকে সর্বমোট ১ হাজার (১০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০