মোঃ হোসেন আলী ছোট্র:
সিরাজগঞ্জে মহান মে দিবস উপলক্ষে ৭.৫ কিলোমিটার উন্মুক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৫ মে ২০২৬ শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য এ বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
স্পোর্টস অর্গানাইজার, সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতাটি সকল বয়সী মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
পুরস্কার ও সুবিধা:
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার নির্ধারণ করা হয়েছে—
প্রথম পুরস্কার: ১০,০০০ টাকা
দ্বিতীয় পুরস্কার: ৬,০০০ টাকা
তৃতীয় পুরস্কার: ৪,০০০ টাকা
এছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে আকর্ষণীয় জার্সি ও পুষ্টিকর সকালের নাস্তা। যারা সফলভাবে ৭.৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করবেন, তাদের প্রত্যেককে প্রদান করা হবে আকর্ষণীয় মেডেল।

দৌড়ের সময় ও রুট:
আগামী ১৫ মে শুক্রবার সকাল ৬টায় বাজার স্টেশন থেকে দৌড় শুরু হয়ে হার্ড পয়েন্টে গিয়ে শেষ হবে।
নিবন্ধন তথ্য: অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানানো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন বুথ: বাজার স্টেশন ও বড় পুলের সামনে থেকে ১ (এক) হাজার রানার রেজিষ্টেশন সম্পন্ন করেছেন।
আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ-সবল জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।






