শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ( ছোট্ট) : ” দৃপ্ত শপথ আমার ভালো মানুষ গড়ার” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইংরেজি ভার্সনের ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (০৫  ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের ঐতিহ্যবাহী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে অএ বিদ্যালয় প্রাঙ্গনে  অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ওগীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া, অলিম্পিক পতাকা উত্তোলন ও  রংবেরংয়ের বেলুন উড়িয়ে অনুষ্ঠা‌নের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন
 সিরাজগঞ্জ জেলা  প্রশাসকের কার্যালয়ের  অতিরিক্ত জেলা প্রশাসক( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও অত্র বিদ্যালয় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হুসেইন,।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন খেলায় বিজয়ী  ছাত্র – ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি জেনেছি যে, এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করে সুনাম অর্জন করেছে।  তিনি আরো বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে।তারা এদেশের জীবন ধারার সাথে নিবিড় ভাবে সম্পৃক্ততা হতে পারবে এর ফলে দেশ প্রেমে উজ্জীবিত শিক্ষার্থীরা আগামীতে যোগ্য  নাগরিক হয়ে গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রুহুল আমীন, এছাড়াও এসময়ে উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বর্ণিালী সাহা, মোঃ আমিরুল ইসলাম,  প্রদীপ কুমার সাহা, রিপন কুমার সাহা, রাজিব চক্রবর্তী, এবং এছাড়াও  অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম,সহ- বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকা ও অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক,  জাকিয়া জেফরিন ইমাম, শারমীনা খান এলিনা,।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০