শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদপ্রার্থী জুয়েল রানা

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ২০২৬–২০২৭ ইং দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটার নং -অ ৯৯ নির্বাচনে পরিচালক পদে অর্ডিনারী গ্রুপের প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছেন মোঃ জুয়েল রানা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি দিচ্ছেন উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি। মোঃ জুয়েল রানা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করে আসছেন। তিনি মেসার্স প্রত্যয় বিক্স,মেসার্স জুয়েল এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে ব্যবসায়িক অঙ্গনে সুপরিচিত। ব্যবসায়ীদের অধিকার, উন্নয়ন ও সার্বিক কল্যাণে নিজেকে সবসময় নিবেদিত রাখতে চান বলে জানান তিনি।
নির্বাচনে জয়ের মাধ্যমে ব্যবসায়ী সমাজকে আরও সেবা দেওয়ার সুযোগ পেলে প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ জুয়েল রানা। তিনি ভোটারদের উদ্দেশে বলেন,
ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সবসময় পাশে থাকতে চাই। আপনাদের মূল্যবান ভোট আমাকে জয়যুক্ত করলে চেম্বারের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। প্রচারকারীরা জানান,জুয়েল রানা তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা, ব্যবসায়িক পরিবেশ আরও সহজ করা এবং সার্বিকভাবে চেম্বারের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা বিশ্বাস করেন।সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যদের মূল্যবান ভোটে এবার পরিচালক পদে মোঃ জুয়েল রানার জয় নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তার সমর্থকরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০