শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির জনসভা সফল করার লক্ষে নেতাকর্মীদের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দি‌কে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ৩১ জুলাই দলের কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর আগমনে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যে জনসভা অনুষ্ঠিত হবে, তা যেন শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার সাথে সফল করা যায়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাঠভর্তি নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করে জনসভাকে সফল করতে হবে।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বশীলভাবে এই জনসভা সম্পন্ন করবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০