শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা যুবদলের পাঁচ সূর্য সন্তান,কে কোথায় ?

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

মানুষ কি জন্মগতভাবেই ভালো? মানুষ কি স্বতঃস্ফূর্তভাবেই ভালো কাজ করে? মনুষ্যত্ব, মানবতা, মানুষের স্বরূপ বা মানবপ্রকৃতি কেমন? রাজনৈতিক নেতাদের স্বভাবই বা কেমন? সবই কি জন্মগত? স্বতঃস্ফূর্ত? রাজনীতির প্রকৃতি ও সর্বজনীন কল্যাণ সম্পর্কে এ ধরনের প্রশ্নাবলির উত্তর কি সবার জীবনে সমান। সবাই কি সমান দক্ষতা ও যোগ্যতার সাক্ষর রাখতে সক্ষম। তেমনই সিরাজগঞ্জের রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যা কিছু বলা হচ্ছে এবং কিছু কিছু কথা শোনাও যায়। সেই আলোকে আজকে সিরাজগঞ্জ জেলা যুবদলের সোনালী ফসল যারা রাজপথ ও রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন এবং এখন অবধি দিয়ে আসছেন। দুই একজন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার আপন ঠিকানায়। সিরাজগঞ্জ জেলা যুবদলকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে সর্বত্র চলছে মূল্যায়নের বিচার বিশ্লেষণ। এমনই সিরাজগঞ্জের পাঁচ সোনালী ফসল,পাঁচ সূর্য সন্তান।

(১)মোঃ এরাশাদুর রহমান নীরুঃ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনকালীন তৎসময়কাল সাত সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা যুবদলের আহবায়ক  সিরাজগঞ্জ জেলা যুবদলের নির্বাচিত সভাপতি  ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনগাল সফরসঙ্গী পর্যন্ত  হয়েছিলেন।বর্তমানে মোঃ এরশাদুর রহমান নীরু সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা পরিষদের সদস্য।তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন,ভালোভাবে চলাচল করতে পারেন না। 

(২) মোঃ হারুন অর রশিদ খান হাসানঃ 

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনকালীন তৎসময়কাল সাত সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সর্বদলীয় জেলা যুব সংগ্রাম পরিষদের স্থায়ী সদস্য সচিব ( তিনমাস পরপর বাইরোটেশনে আহবায়ক পরিবর্তন হতো)। সিরাজগঞ্জ জেলা যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা যুবদলের আহবায়ক মনোনিত হয়ে বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে সাধারণ সম্পাদকের পদমর্যাদায় একমাত্র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন,সিরাজগঞ্জ জেলা যুবদলের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের অংশগ্রহণে সভাপতি পদে ১ ( ৬৭-৬৬) ভোটে পরাজিত হয়ে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন। 

বর্তমানে মোঃ হারুন অর রশিদ খান হাসান সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক।সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।বিএনপির মুখপত্র দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার,বাংলাভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদ সংস্থা  বাসসের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

(৩)মরহুম মির্জা আবদুল জব্বার বাবুঃ সিরাজগঞ্জ জেলা যুবদলের গোপন ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসবে জীবনের শেষ দিন পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় অসুস্থতায় মৃত্যুবরণ করেন যুবরাজ খ্যাত মির্জা আবদুল জব্বার বাবু।  

(৪) খ ম রকিবুল হাসান রতন,সিরাজগঞ্জ শহর যুবদলের আহবায়ক,সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়ে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন,সিরাজগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের নির্বাচিত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। খ ম রকিবুল হাসান রতন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

(৫)মোঃ আবু সাইদ সুইটঃ সিরাজগঞ্জ জেলা যুবদলের  ইতিহাসে সবচেয়ে বেশী ভোটারের অংশগ্রহণে ত্রিমুখী তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ও সিরাজগঞ্জে জেলা যুবদলের ভোটে নির্বাচিত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে মোঃ আবু সাইদ সুইট সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য পদে আছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০