শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবে সদস্য পদ হালনাগাদ ও নির্বাচনে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে-শ‌রিফুল ইসলাম ইন্না

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের জন্য নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি, সদস্যপদ হালনাগাদ এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) দুপুরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।শরিফুল ইসলাম ইন্না তার ঘোষণায় বলেন, প্রেসক্লাবের সদস্যদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই, আমাদের সকল সদস্য শরীর ও মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ থেকে তাদের পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন।
তিনি আরও জানান যে, আগামী অক্টোবর মাসে প্রেসক্লাবের সাধারণ সভায় এই বিষয়টি উত্থাপন করা হবে এবং আইন হিসেবে পাস করার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন। এই ঘোষণার পর সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক সদস্যই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি প্রেসক্লাবের শৃঙ্খলা এবং সদস্যদের পেশাদারিত্বের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।একজন সদস্য এ বিষয়ে মন্তব্য করে বলেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আমাদের ক্লাবের পরিবেশকে আরও স্বাস্থ্যকর ও পেশাদার করে তুলতে পারব। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
শুধু সদস্যপদ হালনাগাদই নয়, প্রেসক্লাবের আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, এর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের সমর্থকরা একটি স্বচ্ছ ও সুস্থ পরিবেশে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য তিনি সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০