শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাবিং এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে গ্রান্ড-ইয়েল, প্রার্থনা সংগীত
ও জাতীয় পতাকা ও স্কাউট পতাকা ক্যাম্পুরী পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে ৫ম সিরাজগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরীর ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন  বলেন, কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে।

অনুষ্ঠানের সভাপতি বলেন, মেধা ভিত্তিক দেশ গড়তে স্কাউটস এর প্রয়োজন রয়েছে। ছ্রোট শিশুরা দেশের উন্নয়নের প্রগতি। এখন থেকে কমল হাতকে শুক্ত হাতে রূপান্তরিত করতে হবে। সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে। পরিশেষে তিনি ছোট শিশু শিক্ষার্থীদের ৫দিনের ক্যাম্পে অংশ গ্রহনের সাহসের প্রশংসা করেন।
সদর উপজেলা সম্পাদক আব্দুল কাদের ইমন বলেন, এই  শুরু হওয়া ৫ দিনব্যাপী কাব  স্কাউটদের ক্যাম্পুরী
শেষে নতুন এক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে  শিক্ষার্থীরা। বড়দের সম্মান দিয়ে দেশের প্রতি ভালবাসা রেখে সংকটময় মুহূর্তে কিভাবে একা চলতে হলে নিজের প্রতি করে কিভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলাচল করা যায় ইত্যাদি বিষয়ের উপর জ্ঞান অর্জন করবে।  আগামীর বাংলাদেশ হবে স্কাউটিংয়ের বাংলাদেশ যেখানে থাকবে স্কাউট দলের সদস্যরা।  তিনি আরো বলেন, বলেন, কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা আত্মনির্ভরশীলতা তৈরি করে।
উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ রেজাউল করিম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মনোয়ার হোসেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন।
এসময়ে বিশেষ উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দীন,  সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ফজলুর রহমান,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন  উপজেলা রিসোর্স সেন্টার  ইন্সট্রাকটর  জাকিয়া সুলতানা,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের জেলা কাব লিডার আইউব,  সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা,
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা যুগ্ম- সম্পাদক মোঃ শহিদুজ্জামান পলাশ,  কোষাধ্যক্ষ মোঃ গোলজার হোসেন,  উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসূল,  সংযোযিত সদস্য  মোঃ  আলমগীর হোসেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট),
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী  ১ নভেম্বারমহা তাবুজলসার মাধ্যমে শেষ হবে। এবারের ক্যাম্পুরীতে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন কাব শিশু, ক্যাম্পুরী কর্মকর্তা ৩০ জন, ও রোভার স্বেচ্ছাসেবক ২৫ জন, অংশগ্রহণ করছে এবং নিরলসভাবে কাজ করছে।
এই ক্যাম্পুরীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং আউটডোর কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের নেতৃত্বগুণ এবং দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন সাধন করা। উল্লেখ্য, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা এতে অংশগ্রহণ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০