শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩ 

ফটোকার্ড

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। আর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

 শনিবার (২ মে ২০২৬) দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ‘ইসমাইল আয়রন মাট’ নামের স্ক্র্যাপের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিরার ওই স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন করে ৮টি গ্যাসের সিলিন্ডার আনা হয়। বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেড দোকানের উপরের অংশ উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দোকানের মালিক ও কর্মচারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

যোগাযোগ করা হলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে(চমেক) নিয়ে যাওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০