শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবি

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট): প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।

বুধবার (২৫ জুন) দুপুরের দিকে চৌহালী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ এর আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচিতে দূর্গম চৌহালী উপজেলাকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ
সংগঠনের আহ্বায়ক মানবাধিকার কর্মী এডভোকেট শহিদুল ইসলাম,।

মানববন্ধনে এসময়ে বক্তারা বলেন, যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত।  দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ “দূর্গম ভাতা” পেয়ে আসছে। বিগত এক যুগের অধিক বেশি সময় ধরে চৌহালী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির সুবিধা পেয়ে আসছিল। কিন্তু গত ২২ জুন স্কুল ফিডিং কর্মসূচির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম বাদ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে দুর্গম অঞ্চল হওয়া সত্বেও ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মসূচি থেকে চোহালী কে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে ওই প্রজ্ঞাপন বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন, আরো বলেন,   যমুনার ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচিতে  অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হোক। অন্যথায় চৌহালীবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।
এসময়ে এছাড়াও বক্তব্য রাখেন চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ সংগঠনের সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০