শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২৪ এর গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে- মুহাম্মাদ জাহিদুল ইসলাম 

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্র):

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ  (সদর ও কামারখন্দ ২) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মনোনীত এমপি পদপ্রার্থী  মুহাম্মাদ জাহিদুল ইসলাম জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদেরকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের  সকলকে মনে রাখতে হবে আমরা যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে 

আবু সাঈদ, ওয়াসীম আকরাম, মীর মুগ্ধ, নাফিজ, ফারহান ফায়েজসহ গণহত্যার শিকার হাজারো শহীদ এবং অসংখ্য আহত ছাত্র-জনতাকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মঙ্গলবার ( ১লা জুলাই ২০২৫) বাদ আসর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এস এস রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের প্রেরণার বাতিঘর শহীদ,  আহত ও পঙ্গুত্ববরণকারী ভাই ও বোনদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখা।সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। 

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহ- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা সহ ও অন্যন্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০