শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

৫ই আগস্ট না ঘটলে নিজ ভুমিতে কথা বলতে পারতাম না- উল্লাপাড়া চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. সিমকী ইমাম

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ
আমার গ্রাম উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা। আজ আমি ক্লাব উদ্বোধন করতে আসছি চরনেওয়ারগাছা গ্রামে। পাশের গ্রামেই আমার পৈতৃক বাড়ি। শৈশবকালে আমি চরনেওয়ারগাছা গ্রামের মধ্য প্রবাহিত করতোয়া নদীতে গোসল করতাম। গোসল শেষে নদী থেকে ফুল তুলে নিয়ে মাকে দিতাম। বাংলাদেশে যদি ৫ই আগস্টে শেখ হাসিনার পতন না হত, তবে এই আমার জন্মভুমি চর নেওয়ারগাছা গ্রামে আসতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আমি আপনাদের সন্তান। স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতনে বিএনপির আন্দোলনে ২০১৩ সালে আমাকে হাইকোর্টের সামনে বেধরক মারপিট করা হয়েছে। মারপিটে আমার মাঝা ভেঙ্গে দিয়েছিল। সেই আঘাতের ঔষুধ এখনো সেবন করতে হয়। ৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আজ আমরা স্বাধীন। সামনে জাতীয় নির্বাচন। সকলকেই ঐক্য হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
উল্লাপাড়ায় চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড. সিমকী ইমাম খান একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আজ সকলের পরামর্শক্রেমে চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধন করলাম। কিছুদিন পর এই ক্লাবের একটি আহবায়ক কমিটি গঠন করে দেওয়া হবে। আহবায়ক কমিটি এই ক্লাব পরিচালনা করবে। কমিটি নিয়ে কেউ দ্বন্দ্বে জড়াবেন না। সকলেই ক্লাবে এসে গল্প, গুজব ও খেলাধুলা করবে।
(১৫ জুন ২০২৫), রবিবার বিকেলে উল্লাপাড়া পৌরসভাধীন ৮নং ওয়ার্ডে অবস্থিত চর নেওয়ারগাছা ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সাথে সাথে ক্লাবে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ঝুলিয়ে দেন সিমকী ইমামনসহ অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, জেলা বিএনপির সহ -দপ্তর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক।
উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০