শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আমাদের এন্ড্রু কিশোর,আমি বলি গলিত সোনার নহর- শিল্পী কনকচাঁপা

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

আমাদের এন্ড্রু কিশোর। আমি বলি গলিত সোনার নহর। তিনি দৈহিক ভাবে কত বছর হয় চলে গেছেন আমি তা গুনি না। ভাবতেই ভালো লাগে না যে তিনি নেই। তাঁর গান আকাশ,  বাতাস, পাতাল, নদী, সাগরে ভাসে।

আমার তো মনে হয় পৃথিবীর আনাচে কানাচে যেখানেই বাংলা ভাষাভাষী আছেন সেখানেই প্রতি সেকেন্ডেই কারো না কারো কাছে তাঁর গান বাজে, কেউ গায়, কেউ গুনগুন করে, কেউ শেখার চেষ্টা করে, কেউ তাঁকে, কেউ তাঁর গান, তাঁর কণ্ঠ নিয়ে গবেষণা করে। 

আমি ভাবতেই চাই না তিনি নেই, তবুও আমি মানুষ! তাঁর অনুপস্থিতি আমাকে বিষন্ন করে। হঠাৎ আনমনা হয়ে ভাবি একদিন ওনাকে মজার রান্না করে খাওয়াবো, পরক্ষণেই সম্বিত ফিরে পাই, বাস্তবে ফিরে এসে বুঝি তিনি নেই এবং কী হারালাম!  

আবারও বলি আমাদের একজন কিশোরদা ছিলেন যিনি আমাদের অনেক দিয়েছেন কিন্তু আমরা কি তাঁকে সঠিক সম্মান দিয়েছি? স্টেডিয়ামে বিশাল করে একটা এন্ড্রু কিশোর নাইট করে রাতভর তার গান পেটভরে, হৃদয় ভরে শুনেছি????? এখন কোটি বার উচ্চারণ হয় “বড্ড অপূরনীয় ক্ষতি” হয়ে গেলো! তাতে তাঁর আর কিছুই আসে যায় না। যায় কি?

মৃত মানুষের জন্মদিনের কোন অর্থ হয়না তবু্ও বলতে বড় ইচ্ছে হয় 

শুভ জন্মদিন কিশোর দা…

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০