শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাঁচা মরিচের দাম কমল কেজিতে ১৩০ টাকা

ফটোকার্ড

 

নিজস্ব প্রতিবেদক:

দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ১৩০ টাকা কমেছে। রাতারাতি দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে জানা যায়, এক দিনের ব্যবধানে পাইকারিতে কাঁচা মরিচে দাম অর্ধেকে নেমেছে। শনিবার দিনভর ২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি হিসেবে।

মোখছেদ আলী নামের এক ক্রেতা বলেন, ‘‘গত পরশু ২৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ ১৩০ টাকা কেজিতে কিনলাম। দাম কমায় আমরা খুশি।’’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘‘গতকাল থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে গেছে। আজ ১৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি, দাম আরো কমবে।’’

এর আগে, দুর্গাপূজার ছুটিতে টানা ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে কাঁচা মরিচের দাম হু হু করে দাম বেড়ে যায়। শনিবার থেকে ফের আমদানি শুরু হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০