শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীবাসী তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এক বিবৃতিতে রবিউল আলম মিলু বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য লাভ দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য অত্যন্ত জরুরি। আমি রাজশাহীবাসী এবং দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা মহান আল্লাহর দরবারে আমাদের নেত্রীর পূর্ণ সুস্থতার জন্য কায়মনোবাক্যে দোয়া করবেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন, সেজন্য মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করছি। একইসাথে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল শারীরিক সমস্যায় ভুগছেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০