শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খোকশাবাড়ি ইউনিয়ন যুবদল’র উদ্যোগে মির্জা বাবু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খানী, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড


শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খানী, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৮ মার্চ ২০২৫), শুক্রবার, আছর নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে খোকশাবাড়ি হাট মসজিদ প্রাঙ্গনে কুরআন খানী, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল শহীদ, বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে গুম খান শহীদের আত্মার মাগফিরোত কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়।
খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান খোকা’র সভাপতিত্বে দোয়া মাহফিলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম,সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরকার, সাবেক আহবায়ক রেজাউল করিম রোকনী, সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী, সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্হিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০