,
সর্বশেষ
মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ হোসেন খান
সিরাজগঞ্জে বিএফএ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৯ পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা
ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন,আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কোবদাসপাড়ায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত
তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৯০০ রোগীর সেবা

ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন,আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি

ফটোকার্ড


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মিন্টু হত্যার প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার আমুয়াবাইদ মাস্টার মোড় এলাকায় সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। প্রবল বৃষ্টির মধ্যেও অংশগ্রহণকারীরা ভিজে অবস্থায় কর্মসূচিতে উপস্থিত থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাদের হাতে ছিল মিন্টু হত্যার প্রতিবাদে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মির্জা মোয়াজ্জেম হোসেন তোতা ও রাজন মির্জাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সড়কের উভয় পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানুষের সারি দেখা যায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে এবং এসব ঘটনার সঙ্গে একটি প্রভাবশালী পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও প্রায় এক মাস পার হলেও অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তারা ঘাটাইল থানা পুলিশের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো বক্তা ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ