,
সর্বশেষ
মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ হোসেন খান
সিরাজগঞ্জে বিএফএ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৯ পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা
ঘাটাইলে বৃষ্টি উপেক্ষা করে মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন,আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি
ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কোবদাসপাড়ায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য
বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত
তাড়াশে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৯০০ রোগীর সেবা

বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ)পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ জুলাই ২০২৬) ঢাকার বকশি বাজারের কারা কনভেশন সেন্টারে দিনব্যাপী বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (২০২৬-২০২৮) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ভোটে পরিচালক (উত্তরাঞ্চল) পদে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আবুল হাশেম আবু নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান মোশাররফ হোসেন এর প্যানেলে আবুল হাশেম আবু বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) উত্তরাঞ্চল জোনের পরিচালক পদে নির্বাচিত হয়ে আবুল হোসেন আবু বলেন, এই বিজয় বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের ভোটার ও সিরাজগঞ্জবাসীর। আমি ন্যায়নিষ্ঠা, সততা ও দায়িত্ব নিয়ে কাজ করব।

বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) পরিচালক পদে আবুল হাশেম আবু নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাদের সেখ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, সম্মানিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি স.ম আফছার আলী, দৈনিক আমার শাদ এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: ফরহাদ হোসেন খান সহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সকল পরিচালক, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের সকল কর্মকর্তা-সদস্য ও জেলার সকল ব্যবসায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুনঃ